ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঝিনাইগাতীতে সেচ্ছাসেবী সংগঠন প্রশাখা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো: আতিকুর রহমান খান, ঝিনাইগাতী (শেরপুর) ঝিনাইগাতীঃ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সেচ্ছাসেবী সংগঠন প্রশাখা’র ১৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ঝিনাইগাতী গজনী অবকাশের মুক্তমঞ্চে বিভিন্ন বিনোদন মুলক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র,কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি হাফিজুর রহমান হাফিজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কাজল মিয়ার সঞ্চালনায়, বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও স্হায়ী কমিটির সদস্য জনাব মোঃ রোকনোজ্জামান খান, সিনিয়র সহকারি সচিব, মো:মাসুদ হাসান, সভাপতি প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইগাতী, মো: রোস্তম আলী, সিনিয়র শিক্ষক, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, হারুন অর রশিদ, শিক্ষক শালচুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছমির আলী মল্লিক, রফিকুল ইসলাম, ডাঃ সেরাজুল হক টেকনিক্যাল কলেজ, উপদেষ্টা মাসুম বিল্লাহ, প্রশাখার প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিকুর রহমান সোহেল এবং স্হায়ী কমিটি সদস্য হাফিজুর রহমান রাজু।
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত এ সংগঠনটি, ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ঝিনাইগাতী উপজেলায় রক্তের গ্রুপ নির্নয় ও রক্তদান, বিতর্ক ও সাধারন জ্ঞান প্রতিযোগিতা , গনিত উৎসব, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস মূখী করতে শতভাগ উপস্হিতি পুরষ্কার সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্য়োগ এবং রোগ সম্পর্কে সচেতনতা তৈরিতে অগ্রনী ভূমিকা পালন করে আসছে।
উল্লেখ্য, গত ঈদুল ফিতরে প্রশাখার আয়োজনে ” উত্তরন পাবলিক স্কুল বনাম পাঞ্জেরি মডেল স্কুলের অংশগ্রহনে “হাতে হাতে স্মার্ট ফোন, মেধা শুন্যতার মূল কারন” এই বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি ব্যাপক প্রশংসিত হয়েছিল।

লেখক