ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজা প্রাপ্ত ১জন আসামী গ্রেপ্তার

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মোঃ বুদা প্রামানিক নামে যাবজ্জীবন সাজা প্রাপ্ত ১জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

১৮ই আগষ্ট বিকাল ৫টা ৩০ ঘটিকার সময় গাইবান্ধা সদর থানা এলাকায় সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের দিক নির্দেশনায় অত্র থানার এস আই (নিঃ) কনক রঞ্জন বর্মন সঙ্গীয় ফোর্সসহ গাইবান্ধা সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জি আর নং-৬৮২/৯৬, এসসি নং-২৩/৯৯ এর সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী মোঃ বুদা প্রামানিক কে গ্রেপ্তার করে।

“উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী মোঃ বুদা প্রামানিকের বিরুদ্ধে মামলায় বিজ্ঞ আদালত যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা জড়িমানা, অনাদায়ে আরো ১বছরের সশ্রম কাদন্ড রায় ঘোষণা করে।”

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বিষয়টি রিশ্চিত করেন। তিনি বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ বুদা প্রামানিক কে গ্রেপ্তার করে ১৯ আগষ্ট সকাল ১১টায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় সাদুল্লাপুর থানা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এবং তা অব্যাহত থাকবে।

লেখক