মোঃ শরিফুল ইসলাম রাকিব, বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জের কিচক বন্দরে মনোরম পরিবেশে অবস্থিত আইডিয়াল একাডেমিতে মঙ্গলবার দুপুর ১২ টায় বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে মাদক,ইভটিজিং এবং আত্মহত্যার বিষয়ে সুন্দর বক্তব্য উপস্থাপন করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ।তিনি তার বক্তব্যে মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন মাদক একটি ধ্বংসাত্মক দ্রব্য যা সমাজ ও একটি পরিবার ধ্বংসের জন্য দায়ী। মাদকে আসক্ত ছেলে দুনিয়ার সকল প্রকার চিন্তা বাদ দিয়ে নেশায় ব্যস্ত থাকে।নেশার টাকার জন্য বাবা-মার কাছে থেকে টাকা চাওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের চুরি করতে শুরু করে।এমনকি বাবা-মাকে মারতে কিংবা হত্যা করতে দ্বিধাবোধ করে না।
তাই এই মাদক থেকে তোমাদের বিরত থাকতে হবে।এছাড়া তিনি আত্মহত্যা নিয়েও কিছু কথা বলেন, আত্মহত্যা নিজের ক্ষতি সহ পরিবার নানা প্রকার স্বপ্ন থেকে বঞ্চিত হয়।তাই আমরা যখন কোন মানসিক যন্ত্রণায় পড়ব, তখন সেখান হতে বের হওয়ার জন্য নতুন কোন পথ খুজব কিন্তু আত্মহত্যা নয়। তাই আমরা সবাই একসাথে বলি, “মাদক”কে না, “আত্মহত্যা”কে না এবং “ইভটিজিং”কে না।কিচক আইডিয়াল একাডেমি (স্কুল এন্ড কলেজ) এর নতুন প্রিন্সিপাল রেজাউল করিম বলেন, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ এর এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।যদি প্রতি স্কুলে তিন মাসে একবার এই ধরনের আলোচনা করা হয়,তাহলে কিশোর কিশোরীদের মাঝে অপরাধ মুলক কর্মকাণ্ড কমে যাবে এবং তারা সক্রিয় ভাবে শিক্ষামুলক কাজে অংশ গ্রহন করবে। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষকবৃন্দ ছাত্র ছাত্রী সহ এলাকার সচেতন ব্যক্তিবর্গ।