ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ

রাজবাড়ী জেলাঃ
প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।  মঙ্গলবার সকালে ‘প্লাস্টিক মুক্ত পৃথিবী চাই, গাছ লাগাই গাছ বাঁচাই’ প্রতিপাদ্য সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার বরাট ইউনিয়নের পদ্মা নদীর পাড়ে অবস্থিত পূর্ব উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ করা হয়। এসময় বন্ধুসভার বন্ধু, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গোদার বাজার এলাকায় বিভিন্ন গাছের ২৫০ চারা বিতরণ করা হয়েছে। এসময় প্রতিষ্ঠান চত্বরে বৃক্ষরোপনের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার সভাপতি ও রাজবাড়ী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আরিফুর রহমান। এতে বক্তব্য দেন পূর্ব উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আসজাদ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা খাতুন, প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেয়া প্রামানিক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মহসিন মৃধা, দপ্তর সম্পাদক রিদয় খান, দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক রাহিম মোল্লা, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুল হালিম, বন্ধু মো. জনি, রাইসুল ইসলাম বাঁধন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ।
বক্তারা বলেন, গাছ আমাদের পরম বন্ধু। গাছ না থাকলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকবে না। আমরা অক্সিজেন পাবো না। ছায়া পাবো না। খাবার পাবো না। ভূমিক্ষয় রোধ করতে পারবো না। এজন্য বেশি বেশি গাছ লাগাতে হবে। শুধু গাছ লাগালেই চলবে না। গাছের যত্ন নিতে হবে। নিয়মিত পরিচর্যা করতে হবে।
বন্ধুসভার সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম বলেন, প্রতিবছর প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপন করা হয়। গতবছর আমরা তালের বীজ রোপণ করেছিলাম। এবার গাছ রোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে।

লেখক