মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:
উপজেলা প্রশাসন শিবগঞ্জ বগুড়া’র আয়োজনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া’র সাংবাদিকবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে (৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে সিনিয়র সাংবাদিক আব্দুর রউফ রুবেলের সভাপতিত্বে সাংবাদিক রবিউল ইসলাম রবি’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি সোহেল আক্তার মিঠু, ভোরের কাগজ প্রতিনিধি পবন রায়, দৈনিক আমার সংবাদ’র জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী, ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি রশিদুর রহমান রানা, গড়মহাস্থান প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু, বাংলাদেশ প্রেস শিবগঞ্জ শাখার সভাপতি কামরুল হাসান, মোহনা টিভি প্রতিনিধি আতিক রহমান, মুক্ত সকাল প্রতিনিধি সাজু মিয়া, অনন্ত সেলিম, আজকের পত্রিকা প্রতিনিধি খালিদ হাসান, উত্তরের দর্পন প্রতিনিধি সোহেল রানা মিন্টু, মুক্তবার্তা প্রতিনিধি ফাহিমা আক্তার।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাস্থান প্রেস ক্লাবের সভাপতি আনিসুর রহমান মিঠু,সাধারণ সম্পাদক এসআই সুমন, সাংবাদিক জাহিদ হাসান, জিএম মিজান, ইমরানুল ইসলাম, গোলজার রহমান, ডিউক, নুরনবী রহমান, আব্দুর রহিম, মিজানুর রহমান মিজান, মুহাম্মদ ফারুক হোসাইন, দুলাল, তাহেরা জামান লিপি।মতবিনিময় সভায় নবাগত ইউএনও তাহমিনা আক্তার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন, গণমানুষের বিভিন্ন সমস্যা মুলক অধিকার তুলে ধরায় একজন বস্তুনিষ্ঠ সাংবাদিকের প্রধান লক্ষ্য। প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে একটি সুন্দর উপজেলা গড়তে সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেছেন তিনি। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ শাহজাহান আলী, গোলাম রব্বানী শিপন, সাংবাদিক শরিফুল ইসলাম রাকিব, মোঃ রুহুল আমিন, বাকি বিল্লাহ, শাকিল আহম্মেদ, উজ্জ্বল হোসেন ডলার, মির্জা হাসান ও মহসিন আলী প্রমুখ।