ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নবযোগদাকৃত উপজেলা নির্বাহী অফিসার এঁর মতবিনিময়

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবিব বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন।

৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবিব এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহরিয়া খাঁন বিপ্লব।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আকন্দ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাখোয়াত হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধাগণ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে পরিচিতি পর্ব শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ তাদের বিভিন্ন আবেগ অনুভূতির কথা প্রকাশ করেন। সেই সাথে তাদের বিভিন্ন দাবীও তুলে ধরেণ।

পরে উপস্থিত মুক্তিযোদ্ধাগণ নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার কাওছার হাবিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ।

উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে সকলের সহযোগিতা কামনা করেন, এবং উপজেলার সার্বিক উন্নয়নে সকলকে সাথে নিয়েই কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।

লেখক