ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

পার্বতীপুর রেলওয়েতে দূর্ধর্ষ চুরি” বিপুল পরিমান রেল লাইন ও গ্যাস সিলিন্ডারসহ ৪ চোর গ্রেফতার

মেনহাজুল ইসলাম, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

পার্বতীপুর শহরের বাফার গোডাউনে সংযোগকৃত রেল পথে প্রকাশ্যে রেল লাইন চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল বুধবার রাতে গ্যাস কাটার দিয়ে কেটে বিপুল পরিমানের রেল লাইন চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনার সংবাদ শুনে বুধবার রাত ১১টায় পার্বতীপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেল পুলিশ যৌথ অভিযান চালিয়ে চুরির সাথে জড়িত ৪ ব্যক্তিকে গ্রেফতার করে। এসময় রেল লাইন কাটার কাজে ব্যবহৃত ২টি গ্যাস সিলিন্ডারসহ কেটে নেওয়া ১৭ পিচ রেল লাইন উদ্ধার করা হয়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশ জানায়, চুরির সাথে সরাসরিভাবে জড়িতরা হলেন রামপুর ইউনিয়নের শিঙ্গীমারি গ্রামের মোকছেদ আলী’র পুত্র রফিকুল ইসলাম (২১), মৃত লুৎফর রহমানের পুত্র তৌহিদুল ইসলাম (২৩), চন্ডিপুর ইউনিয়নের কালিকাবাড়ি ডাঙ্গাপাড়া গ্রামের গোলাম রব্বানী’র পুত্র জান্নাতুল ফেরদৌস (২৮) ও শহরের নতুন বাবুপাড়া মহল্লার মনতাজ হোসেনের ছেলে ইমতিয়াজ (৪০)। এ চুরির ঘটনার সাথে অজ্ঞাতনামা আরও অনেকেই জড়িত ছিলো, তবে তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
রেল সংশ্লিষ্ট সুত্রগুলো জানায়, অতি সম্প্রতি ভবানীপুর-মধ্যপাড়া পাথর খনি রেল পথের মৌলভী’র ডাঙ্গা এলাকা থেকে ৮ ফুট লম্বা ও ৫ টন ওজনের ৪৬টি চুরি হয়ে যাওয়া রেল লাইন উদ্ধার করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশ। এছাড়াও সমগ্র রেল এলাকায় ৮টি রেল সম্পদ চুরির মামলা হলেও সঠিক তথ্য প্রমাণের অভাবে এতদিন কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
গ্রেফতার অভিযানকারী টিমের একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, সদ্য সংঘঠিত এই চুরির ঘটনায় ইন্ধনদাতা হিসেবে পার্বতীপুরের একাধিক লোহার ব্যবসায়ী ও প্রভাবশালী মহল জড়িত থাকতে পারে। এছাড়াও মধ্যপাড়া পাথর খনির রেল পথে চুরির ঘটনাতেও গ্রেফতার ৪ ব্যক্তিসহ তাদের অন্যান্য সহযোগীরা জড়িত থাকতে পারে মর্মে আসামীদের কাছ থেকে তথ্য বের করার চেষ্টা চলছে।
এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনী’র ইন্সপেক্টর আহসান হাবিব আজ বৃহস্পতিবার দুপুরে জানায়, বুধবার রাতের চুরির ঘটনায় গ্রেফতার ৪ ব্যক্তিকে আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে তাদেরকে পার্বতীপুর রেলওয়ে থানা হাজতে আটক রাখা হয়েছে। মামলাটি দায়ের করবেন, পার্বতীপুর রেলওয়ের এস,এস,এ,ই/ওয়ে এর কর্মকর্তা।

লেখক