ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে “পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার ৮ সেপ্টেম্বর সকাল ১০.৩০ মিনিটে উপজেলা পরিষদ সভা কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর, উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

লেখক