ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

দিনাজপুরের পার্বতীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল এর সভাপতিত্বে আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিকা সরকার এর সঞ্চালনায়
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ৫ নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান, পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র রায়, বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

লেখক