ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

আত্রাইয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করেছে

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে হত্যা মামলায় এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করা হয়েছে। র‌্যাবের সহায়তায় আত্রাই থানার এসআই চাঁদ আলী এবং এসআই রাকিব আসামী আব্দুল হামিদ কে ঢাকা থেকে গ্রেফতার করে। ধৃত ব্যাক্তিকে শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে নওগাঁ জেলে পাঠানো হয়েছে। আব্দুল হামিদ সাহেবগঞ্জ গ্রামের তার চাচাত ভাই রতন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী।

মামলা সূত্রে জানা যায়, ২০০৪ সালে হামিদ ও রতনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হামিদ লাঠি দ্বারা রতনকে আঘাত করলে রতন মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়। রতন মারা গেলে হামিদের বিরুদ্ধে হত্যা মামলা হওয়ায় সে এলাকা ছেড়ে গাঢাকা দেয়। হামিদ অনুপস্থিত থাকা অবস্থায় পলাতক দেখিয়ে কোর্ট হামিদকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার বলেন, কোর্টের ওয়ারেন্ট পেয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামী হামিদকে ঢাকা থেকে গ্রেফতার করে শুক্রবার দুপুরের কিছু পর থানায় আনা হয়। থানায় আনার পর হামিদকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

লেখক