ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বীজ ও রাসায়নিক সার বিতরণ

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ১৭০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য কে সামনে রেখে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় মাসকলাই, গ্রীষ্মকালীন পেঁয়াজ (নাবি) ফসল বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক ১৭০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

এসময় সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ি গাইবান্ধার উপ-পরিচালক ডিএই মোঃ খোরশেদ আলম।

এছাড়াও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আব্দুর রব সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মতিউল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক অব: মোঃ আব্দুল জলিল সরকার প্রমুখ সহ সকল উপ সহকারী কৃষি অফিসার বৃদ্ধ এসময় উপস্থিত ছিলেন।

লেখক