ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কুমিল্লায় পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতিসহ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

নগরীর রামঘাট এলাকার গ্র্যান্ড দেশপ্রিয় রেস্টুরেন্ট এন্ড কনভেনশন সেন্টারে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন বকশি্। পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক বিষ্ণু কুমার ভট্টাচার্য ও সাংগঠনিক সম্পাদক উত্তম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি নির্মল পাল, সহ সভাপতি পার্থ সারথী দত্তসহ আরও অনেকে।

নব গঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন- পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা ।

লেখক