ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ডোবায় পড়ে ডুবে গেলো লেগুনা, চালক নিহত, আহত ১০

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে ডুবে গেছে। এতে লেগুনার চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী।

সড়ক দুর্ঘটনায় আব্দুর রহমান (৫৩) নামে এক লেগুনা চালক নিহত হয়েছে। দুর্ঘটনায় আরো ১০জন যাত্রী আহত হয়।রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত ব্যক্তির নাম আব্দুর রহমান (৫৩)। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগি ইউনিয়নের উত্তর বন্দর এলাকার মৃত রুহুল আমিনের ছেলে। আহতদের পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের ম্যাকডোনাল্ড স্টিল কোম্পানির শ্রমিকদের বহনকারী একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই গাড়ির চালক আব্দুর রহমান নিহত হন। আহত শ্রমিকদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠান।মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জয়াধর জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়। আহত কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধারের কাজ চলছে।

লেখক