ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

শেখ হাসিনা যা বলেন তাই করে দেখান, পার্বতীপুরে বিশ্ব শিক্ষক দিবসের সমাবেশে মোস্তাফিজুর রহমান ফিজার এমপি

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উপলক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) পার্বতীপুর উপজেলা শাখার আয়োজনে আজ ০৭ অক্টোবর শনিবার দুপুরে শহরের পৌর মিলনায়তনে এক শিক্ষক-কর্মচারী সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। শিক্ষক সমিতি, পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি আবু এহিয়া কুসুমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, পৌর মেয়র আমজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম প্রধান, শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক মাতলুবুল মামুন, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মন্ডল এবং পুরো অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন, শিক্ষক সমিতির পার্বতীপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক আখতারুজ্জামান মোমিনী। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে স্মার্ট ও সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে হলে প্রথমেই শিক্ষকদেরকে স্মার্ট হতে হবে, এজন্য দরকার শিক্ষার বহুমূখী স্মার্ট প্রশিক্ষণ। শেখ হাসিনা’র সরকার এ বিষয়ে পরিকল্পনা মাফিক কাজ করে যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদেরকে জাতীয়করণের আওতায় আনারও পরিকল্পনা সরকারের রয়েছে। সরকার নির্বাচনের পর পর্যায়ক্রমে এসব কর্মসূচী বাস্তবায়ন করবে। সকল শিক্ষকদের মনে রাখতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যা বলেন, তাই করে দেখান এবং এর কোন ব্যত্যয় তিনি কখনোই ঘটনান না।

লেখক