রাজবাড়ী জেলা ঃ
রাজবাড়ী পৌর ১ নং ওয়ার্ড আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি সুজন কুমার শীলের পক্ষ থেকে ওয়ার্ডের বিভিন্ন শারদীয় দূর্গা মন্দিরে শুভেচ্ছা বিনিময় করেন।
২২ শে অক্টোবর রবিবার সন্ধ্যায় শারদীয় দূর্গা উৎসবে অষ্টমিতে এ শুভেচ্ছা বিনিময় করেন।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে সনাতন ধর্মাবলম্বীদের। আবহমান কাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে পালনে দুর্গাপূজা করে আসছে সনাতন হিন্দু সম্প্রদায়ীরা।
তবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাজবাড়ী সদর উপজেলার সনাতন ধর্মলম্বীদের সহ দেশবাসিকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানাতে এ শুভেচ্ছা বিনিময় করেন সাহা পাড়া দূর্গা মন্দির, আমতলা দূর্গা মন্দির, হরিসভা দূর্গা মন্দির, ধুনচি পূর্বপাড়া সার্বজনিন দূর্গা মন্দির, লক্ষীকোল দূর্গা মন্দির সহ ১ নং ওয়ার্ড আওয়ামী সেচ্ছাসেবক লীগের যে কোন প্রয়োজনে পাশে পাবেন এ আশা ব্যক্ত করেন সুজন কুমার শীল। এসময় উপস্থিত ছিলেন পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শামিম আহম্মেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন কাঞ্চন সহ মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক।