ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কুড়িগ্রামে যুবকের আত্মহত্যা, গাছে উঠে বিদ্যুৎতের তার পেচিয়ে

মোস্তফা কামাল মামুন, জেলা প্রতিনিধি, কুড়িগ্রামঃ

কুড়িগ্রাম পৌর শহরের রিভার ভিউ স্কুল মোড়ে রাতের আঁধারে গাছে উঠে বৈদ্যুতিক তার গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে এক যুবক।

বুধবার (২৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এম আর সাঈদ।

জানা যায় আগের দিন মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম গাডু মিয়া (৩৫), কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই গাছের ওপর একটি শব্দ হয়। সেই শব্দ শুনেই লোকজন লাইট জ্বালিয়ে দেখতে পান গাছের ডালে বৈদ্যুতিক তার গলায় পেঁচানো এক যুবকের মরদেহ ঝুলে আছে। পরে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের একটি টিম এসে গাছ থেকে মৃতের মরদেহ নামায়। পরে ওই যুবকের পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করে সদর থানা পুলিশ।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত এম আর সাঈদ বলেন, ধারণা করা হচ্ছে ঐ যুবক গাছে উঠে আত্মহত্যা করেছে। মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আরও কিছু জানা যাবে।

লেখক