ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় যুব দিবস উদযাপন

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।

পহেলা নভেম্ব সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর উদ্যোগে যুব দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা নির্বাহী অফিসার মো: কাওছার হাবীব এর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: আব্দুল ওয়াহাব এর সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: সাহারিয়া খাঁন বিপ্লব।

এসময় অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোঃ মতিউল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: শহিদুল্লাহেল কবির ফারুক প্রমূখ।

এছাড়াও বিভিন্ন ইউনিয়নের যুব প্রশিক্ষণার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবক শ্রেণিকে পর নির্ভরশীল না হয়ে আত্ন নির্ভরশীল উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।

শেষে প্রশিক্ষণ সম্পন্নকারীদের মাঝে সনদ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

লেখক