ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কুড়িগ্রামে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

মোস্তফা কামাল মামুন, জেলা প্রতিনিধি, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামে জেলা বিএন‌পির সহ-সভাপ‌তি মোস্তা‌ফিজার রহমান মোস্তফা‌ সহ বিএনপি-জামায়াতের ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করছে পুলিশ।

কুড়িগ্রামে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াতের ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পু‌লিশ জানায়, বিএন‌পি ও জামায়া‌তের ডাকা চলমান অব‌রো‌ধে নাশকতার অভিযোগে জেলা বিএন‌পির সহ-সভাপ‌তি মোস্তা‌ফিজার রহমান মোস্তফা‌কে গ্রেপ্তার ক‌রে সদর থানা পু‌লিশ। এ ছাড়া রা‌জিবপুর উপ‌জেলা যুবদ‌লের আহ্বায়ক শা‌মীম হো‌সেন, উলিপুর উপ‌জেলা জামায়া‌তের সা‌বেক সে‌ক্রেটা‌রি র‌ফিকুল ইসলাম এবং রৌমারী উপ‌জেলা জামায়াতের কর্মী র‌ফিকুল ইসলাম, শাহাদত হো‌সেন ও ফ‌রিদুল ইসলামসহ বিএন‌পি-জামায়া‌তের ৯ জন নেতাকর্মী‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

এ বিষয়ে জানতে কুড়িগ্রাম জেলা বিএনপির একাধিক নেতাকে মুঠোফোনে কল করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, নাশকতার অভিযোগে কুড়িগ্রামে বিএনপি ও জামায়াতের ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

লেখক