তানোর থেকে: জাকির হোসেন- টুটুলঃ
দেশব্যপি বিএনপি -জামায়াতের অগ্নি-সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য ও অপরাজনীতিসহ, অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্রের অতিবাদে তানোর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং প্রতিবাদ মিছিল হয়েছে।
আজ (বুধবার) ১- নভেম্বর তানোর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ডাকা, বিএনপি -জামায়াতের অগ্নি-সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য ও অপরাজনীতি সহ, অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্র, প্রতিহত করণ ও শান্তি এবং উন্নয়ন সমাবেশসহ মিছিল নেতৃত্ব দেন, তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা লুৎফর হায়দার রশিদ ময়না।
এস সময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, মাইনুল ইসলাম-স্বপন।
তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রভাষক, আবুল কালাম আজাদ সরকার (প্রদীপ সরকার)
তানোর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, উপজেলা আওয়ামী যুব-মহিলা লীগের সাধারণ সম্পাদিকা, সাগরিকা ভৌমিক, তানোর উপজেলা আওয়ামী কৃষক লীগের সভাপতি রাম কমল সাহা, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুবাক্কার ও উপজেলা আওয়ামী যুবলীগের, সাধারণ সম্পাদক, জুবায়ের ইসলাম।
উপস্থিত ছিলেন, তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি, আসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক, আবুল বাশার সুজন, তানোর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক, রামিল হাসান সুইট।
এছাড়া আরও উপস্থিত ছিলেন; ২নং বাধাইড় ইউনিয়ন আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি ও ইউপি পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, ৩নং পাচন্দর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন, ৬নং কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি পরিষদ চেয়ারম্যান, ফজলে রাব্বী ফরহাদ। ৭নং চাঁন্দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান প্রমুখ।
এসময় তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌর আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।