ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে পৌর আওয়ামী লীগের শান্তি সমাবেশ

রাজবাড়ী জেলা ঃ
রাজবাড়ীতে বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস, হত্যাকান্ড নৈরাজ্য ও অনৈতিক অবরোধের প্রতিবাদে রাজবাড়ী পৌর আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১ নভেম্বর বুধবার সকাল ১১ টায় রাজবাড়ী পৌর আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেশ ব্যাপী অবরোধের প্রতিবাদের সকাল থেকেই আওয়ামী লীগের কার্যালয়ে দলের নেতাকর্মীরা জরো হতে শুরু করে।
সমাবেশে রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সহ সভাপতি গণেশ মিত্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আবদুল জব্বার, হেদায়েত আলী সোহরাব, প্রফেসর  ফকরুজ্জামান মুকুট, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড শফিকুল আজম মামুন, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পাল, জেলা আওয়ামী লীগ নেতা আবদুস সালাম মন্ডল, ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খাঁন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক সাইফুর রহমান সোহাগ।
এসময় আরও উপস্থিত ছিলেন, ১নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ও  সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

লেখক