ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চর কল্যাণী বায়তুল আমান জামে মসজিদ মাদরাসায় শিশুদের প্রাথমিক ভাবে কায়দা ও আমপাড়া শিক্ষা শেষে আজ তাদের হাতে পড়ার জন্য তুলে দেয়া হল পবিত্র কোরআন শরীফ। চর কল্যাণী বায়তুল আমান জামে মসজিদ মাদরাসায় আজ বৃহস্পতিবার, (২ নভেম্বর, ২০২৩) সকাল ৬টার সময় ছোট কোমলমতী ছেলে মেয়েদের হাতে তাদের পড়ার জন্য এ কোরআন শরীফ দেয়া হয়।
মক্তবের শিক্ষক মাওলানা মোঃ সোনাউল্লাহ শাফি বলেন এখুন পযর্ন্ত অনেক শিশুদে হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দিয়েছি। রোজ সকালে কোরআনের আওয়াজ কঁচিকাঁচা শিশুদের কন্ঠ পবিত্র কোরআন শরীফ শুনতে খুব ভালো লাগে। শিশুদের মক্তবে যাওয়ার চিরাচরিত এই দৃশ্য এখন আর গ্রামবাংলা ও শহরে খুব একটা দেখা যায় না। তবে এই গ্রামে চালু আছে এজন্য মসজিদ কমিটিকে অনেক ধন্যবাদ জানাই। তবে আমার মক্তবে ৬০/৭০ জন ছেলে মেয়ে প্রতিদিন সকালে শিক্ষা নেয়, তাদের বসার জন্য ভালো ব্যবস্থা নাই, যদি কারপেট ও একটা ফ্যান ব্যবস্থা করা হয় তাহলে শিশুদের জন্য ভালো হয়। পবিত্র কোরআন শরীফ শিক্ষা পরকালের জন্য, আমাদের এ শিক্ষা সকলের নেওয়া উচিত মুসলিম হিসাবে।
এসময় চর কল্যাণী বায়তুল আমান জামে মসজিদের ইমাম হাফেজ মো. শহিদুল ইসলাম, চর কল্যানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোঃ বদিউজ্জামান বদি, মোঃ খয়ের আলী তালুকদার, মোঃ আব্দুল মালেক, মোঃ মেনহাজ উদ্দিন,মোঃ লোকমান হোসেন, বার্তা ১০ এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ওয়াসিম শেখ সহ গ্রামের অন্য অন্য লোক উপস্থিত ছিলেন।