ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সৈয়দপুরে শাহ হোটেল এর নতুন শাখার উদ্বোধন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-

নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় শাহ হোটেল এর নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (০৪ নভেম্বর) বিকেলে এর উদ্বোধন করেন পার্বতীপুর পৌর মেয়র আমজাদ হোসেন ও সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোকছেদুল মোমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোটেলটির সত্ত্বাধিকারী মোঃ আরাফাত হোসেন শাহ। উদ্বোধনী অনুষ্ঠানে হোটেলটির সত্ত্বাধিকারী তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমরা এর মান ধরে রাখতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, এই মানের হোটেলের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেলেও গ্রাহকরা স্বল্পমূল্যে আধুনিক সুবিধা গ্রহণে আগ্রহী, আমাদের সে প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। আমরা দীর্ঘদিন ধরে উন্নতমানের সেবা দিয়ে আসছি। এতে একদিকে গ্রাহক উপকৃত হচ্ছেন, অন্যদিকে অনেক লোকের কর্মসংস্থানও নিশ্চিত হচ্ছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওহাব সরকার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক