ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

পরীক্ষা দিয়ে বের হয়েই গ্রেফতার হলেন মহিলা দল নেত্রী

মোঃ ইসমাঈল হোসেন বগুড়া সদর প্রতিনিধিঃ

পরীক্ষা দিয়ে কেন্দ্র থেকে বের হয়েই গ্রেফতার হলেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার।
গত শুক্রবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরের সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।নাজমা আকতার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ বর্ষের পরীক্ষার্থী। তিনি বগুড়া সদরের গোকুল ইউনিয়নের বাসিন্দা।
র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
র‌্যাব জানায়, নাজমা আক্তার বগুড়া সদরের বাঘোপাড়ায় একটি কাভার্ডভ্যান ও একটি ট্রলিতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণ মামলার আসামি। ১ ও ২ নভেম্বর তার বিরুদ্ধে সদর থানায় দুটি মামলা করা হয়েছে।নাজমাকে বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা বলেন, রাজনৈতিকভাবে হয়রানির জন্য মিথ্যা মামলা দিয়ে নাজমাকে গ্রেফতার করা হয়েছে।তিনি আরো বলেন পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর গ্রেফতার প্রহসনের শামিল।

লেখক