ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুরে দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে রাস্তা এইচবিবি করণে লটারী অনুষ্ঠিত

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ২০২২-২৩ অর্থ বছরের দুটি প্যাকেজে ১৫০০ মিটার রাস্তা এইচবিবি করণে ঠিকাদারী প্রতিষ্ঠান নির্বাচনে উম্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে।

৮ নভেম্বর বুধবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উম্মুক্ত লটারী পরিচালনা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহরিয়া খাঁন বিপ্লব।

গ্রামীন মাটির রাস্তা সমূহ টেকসই করণের লক্ষে হেরিং বোন বন্ড ২য় পর্যায়ে নির্মাণ প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তরের অধীন সাদুল্লাপুর উপজেলায় দুটি প্যাকেজে ১৫০০ মিটার রাস্তা এইচবিবি করণে ঠিকাদারী প্রতিষ্ঠান নির্বাচনে উম্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়।

প্যাকেজ নং ১ প্রকল্প (ক) মেসার্স মা বিল্ড্রার্স গোডাউন রোড, গাইবান্ধা।

ধাপেরহাট ইউনিয়ের ফাঁড়ি থানার পিছন হতে বিশ্বরোড় পর্যন্ত রাস্তা হেরিং বোন বল্ড করণ (এইচবিবি) করণ ৫০০ মিটার।

(খ) কামার পাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা দীনেশের দোকান হতে দীলিপ মেম্বারের বাড়ি অভিমুখে রাস্তা হেরিং বোন বল্ড করণ (এইচবিবি) করণ ৫০০ মিটার। বরাদ্দকৃত অর্থের পরিমান ৬৭,৮০,০০০ টাকা।

প্যাকেজ নং ২ প্রকল্প (ক) মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ ওয়াপদা রোড,গাইবান্ধা।

কামারপাড়া ইউনিয়নের পুরান লক্ষীপুর পাগলার মোড়স্থ মান্নার বাড়ি মহিলা মেম্বার শিউলীর বাড়ি হয়ে শাহাজাহান সাবেক মেম্বার এর বাড়ি পর্যন্ত রাস্তা ৫০০ মিটার হেরিং বোন বল্ড (এইচবিবি) করণ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: কাওছার হাবীব,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রেজাউল করিম।

এছাড়াও যাচাই-বাছাই কমিটির সদস্য সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

লেখক