ব্রেকিং নিউজ প্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলার পথসভা সফল করার লক্ষ্যে কিচক ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিতমোকামতলা উপজেলার ৫নং দেউলী ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আবু সিনাটঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধেনওগাঁর মামুনাবাদ খানকা শরীফে মকতুবাদ শরীফের মাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিতনওগাঁয় ২৭ দিনে ৬০টি হারানো মোবাইল উদ্ধার, এক বছরে ফেরত ৫৭৭টি

পার্বতীপুরে মা সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ে দিনাজপুরের পার্বতীপুরে যশাই উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মা সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির সার্বিক তনয়ত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান মোমিনী।
আজ বুধবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশরেকুল আলম মুন্সির সভাপতিত্বে েেনঃ বিদ্যালয়ের নবম শ্রেনীর দুই ছাত্রী মাইমুনা ইসলাম জেরিন ও তাসনিম জান্নাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু ও মোমিনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহান আলী প্রমুখ।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, মিডিয়া কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে অভিভাবকদের উদ্দেশ্যে নানারকম দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

লেখক