ব্রেকিং নিউজ প্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলার পথসভা সফল করার লক্ষ্যে কিচক ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিতমোকামতলা উপজেলার ৫নং দেউলী ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আবু সিনাটঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধেনওগাঁর মামুনাবাদ খানকা শরীফে মকতুবাদ শরীফের মাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিতনওগাঁয় ২৭ দিনে ৬০টি হারানো মোবাইল উদ্ধার, এক বছরে ফেরত ৫৭৭টি

বগুড়ায় অটোরিকশায় আগুন দিলো অবরোধকারীরা

মোঃ ইসমাঈল হোসেন, বগুড়া সদর প্রতিনিধিঃ
সরকার পতনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে অবরোধকারীরা।
ঢাকা-রংপুর মহাসড়কের প্রথম বাইপাসে শহরের ঝোপগাড়ী এলাকায় অটোরিকশাটিতে আগুন দেয়া হয়।
বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের প্রথম বাইপাসে শহরের ঝোপগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১০টার দিকে চারমাথা থেকে মাটিডালির দিকে যাওয়ার পথে ঝোপগাড়ী এলাকায় ১০ থেকে ১৫ জন ব্যক্তি সিএনজি চালিত ওই অটোরিকশাকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর অটোরিকশা থামলে তাতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পালিয়ে যায় অবরোধকারীরা। পরে পুলিশ ও নিকটবর্তী নর্দার্ন সিএনজি ফিলিং স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভান।
সিএনজি চালক রফিকুল ইসলাম (৫৫) বলেন, তিনমাথা থেকে মাটিডালী দিকে খালি অটোরিকশা নিয়ে কাজে যাচ্ছিলাম। এসময় ঝোপগাড়ী এলাকার পৌঁছাতেই ১০ থেকে ১৫ জন ব্যক্তি আমার সিএনজি আটকায়। এরপর তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং একটি ককটেল নিক্ষেপ করে অটোরিকশায় আগুন লাগিয়ে দেয়। এতে ককটেলের স্প্লিন্টারের আঘাতে শরীরে ক্ষত হয়েছে।
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার জানান, সিএনজিতে কে বা কারা আগুন দিয়েছে এমন খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। কিছুক্ষণের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

লেখক