ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কালুখালী থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ কারবারি গ্রেফতার

মোঃ শাখাওয়াত হোসেন সোহান, রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর কালুখালী থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে মোঃ রাব্বিশ শেখ (২৫) কে ২০০ পিস ও মোঃ সবুজ খা(২৬) ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।

৭ নভেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে চারটা ও সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ও মাইজবাড়ী ইউনিয়নের এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত, মোঃ রাব্বি সেখ কালুখালী উপজেলার মাইজবাড়ি কলোনি পাড়া গ্রামের মোঃ আবু তাহেরের ছেলে ও সবুজ খা কালুখালী উপজেলার মদাপুর সুন্দরকান্দি গ্রামের শহীদ খা ছেলে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ রাব্বি শেখ কে ২০০ পিস ও সবুজ খা কে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্ত বিষয়ে কালুখালী থানায় পৃথক পৃথক দুটি মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রযু করে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। জনস্বার্থে এ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

লেখক