ব্রেকিং নিউজ নওগাঁয় ২৭ দিনে ৬০টি হারানো মোবাইল উদ্ধার, এক বছরে ফেরত ৫৭৭টিসিরাজগঞ্জে কাদায় মধ্যপাড়া নাইট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিততারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

নওগাঁর আত্রাই ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে সংলাপ সভা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলায় বিএমজেড এবং নেট্জ বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের আয়োজনে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা এবং সুশিল সমাজের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মমতাজ বেগম, উপজেলা শিক্ষা অফিসার এ কে এস মামুনুর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন, সমাজ সেবা অফিসার সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মালেক, আবুল কালাম আজাদ, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ আহসান হাবিব, বিশা ইউপি চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন মন্ডল, ডাসকো পরিবেশ প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর আবু হেনা মোহাঃ ফিরোজ, জেলা কো-অর্ডিনেটর মোঃ বাবর আলী, এ্যাডভোকেসী এ্যাসিস্ট্যান্ট গোলাম রাব্বানী, ফিল্ড ফ্যাসিলিটেটর নজরুল ইসলামসহ কমিউনিটি সিএসও দলের সভানেত্রীগণ।
প্রকল্পের কার্যক্রম সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের আত্রাই উপজেলা সমন্বয়কারী আবু হেনা মোহাঃ ফিরোজ। প্রেজেন্টেশন উপস্থাপনায় কার্যক্রম ভালো লাগায় উপস্থিত সকলে সন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্পের সফলতা কামনা করেন।

লেখক