ব্রেকিং নিউজ নওগাঁয় ২৭ দিনে ৬০টি হারানো মোবাইল উদ্ধার, এক বছরে ফেরত ৫৭৭টিসিরাজগঞ্জে কাদায় মধ্যপাড়া নাইট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিততারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

সিরাজগঞ্জে মহাসড়কে সবজি বোঝাই পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

বিএনপির ডাকা অবরোধে সিরাজগঞ্জে মহাসড়কে সবজি বোঝাই একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার(২৯ নভেম্বর) ভোরে উল্লাপাড়ার পাঁচলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পিকআপটির সামনের পুরো অংশ পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ বলেন, রাত ৩টার পর একটি সবজিবোঝাই পিকআপ উত্তরাঞ্চল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পিকআপটি ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা তাতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

লেখক