ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

বগুড়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত

মোঃ ইসমাঈল হোসেন, বগুড়া সদর প্রতিনিধিঃ

‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায় বিচার’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে রোববার বগুড়ায় পালিত হলো বিশ্ব মানবাধিকার দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৯ টায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে জেলা প্রশাসন চত্তর থেকে র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। সকাল ১০ টায় বগুড়া জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শহিদুল ইসলাম প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন, মানবাধিকার পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্য মূলক সমাজ বির্নিমানে সরকার প্রতিশ্রুতি বদ্ধ। মানবাধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে। দরিদ্র জনগোষ্ঠী যাতে যেন এর সুফল পায় সে দিকে দৃষ্টি দিতে হবে। তারা যেন ন্যায় বিচার পায়। সকালের অধিকার সমুন্নত রাখার জন্য সচেষ্ট হতে হবে।

লেখক