ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে নৌকার বিশাল জনসভা

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০২ জানুয়ারী) বিকেলে উপজেলার চন্ডিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে উত্তর শালন্দার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
চন্ডিপুর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ফিজার।
বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিগত দিনে আমি এই আসনে ৭ বার সংসদ সদস্য ছিলাম, তাই বিভিন্ন এলাকায় অভূতপূর্ব উন্নয়ন করেছি। পাশাপাশি এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি মানুষের অর্থনৈতিক উন্নয়নও তুলনামূলক ভাবে বেড়েছে। এজন্যই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আবারও নৌকার মনোনয়ন দিয়েছেন। তাই জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে আবারও বিজয়ী করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস’।
জনসভায় বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ এর সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুর রহমান, দিনাজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ফারহানা রহমান মুক্তা, বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য- ফারজানা রহমান শিমলা, ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক আজহারুল ইসলাম পলাশ সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পুরো সভা পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ভরত চন্দ্র রায়।
সবাই আগামী ৭ জানুয়ারি নৌকার মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

লেখক