ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

তামিমের বরিশালের কাছে সাকিবের রংপুরের হার

এম এস শ্রাবণ মাহমুদ (স্টাফ রিপোর্টার)ঃ

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিবের নেতৃত্বাধীন রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। প্রতিপক্ষের ১৩৪ রান ৫ বল হাতে রেখেই টপকে গেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন দল।

শনিবার (২০ জানুয়ারি) বিপিএলের তৃতীয় ম্যাচে বরিশালের লক্ষ্য নাগালে রাখার কারিগর খালেদ।সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে দারুণ সময় কাটানো এই পেসার ৩১ রানে নেন ৪ উইকেট। এই সংস্করণে এটিই তার প্রথম ৪ উইকেট। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।

রংপুর রাইডার্সের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপকে মাত্র ৯ উইকেটে ১৩৪ রানেই থামিয়ে দেয় তামিম ইকবালের দল।

সে রানটা ৫ বল ও ৫ উইকেট হাতে রেখেই টপকে যায় ফরচুন বরিশাল ৷

লেখক