ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে হেরোইনসহ যুবক আটক

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে অভিযান চালিয়ে হেরোইনসহ এক যুবকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)। সোমবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার খানখানাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম মো. ইমরান শেখ। তার পিতার নাম কাবিল শেখ। ইমরানের বাড়ি রাজবাড়ী শহরের বিনোদপুরে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খানখানাপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ইমরান নামে এক যুবককে আটকা করা হয়। আটকের পর তার দেহ তল্লাশি করে ১০.৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় । যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৯ হাজার টাকা।
তিনি আরও জানান, আটক যুবকের নামে আদালতে একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। তার নামে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

লেখক