ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁর আত্রাইয়ে হত দরিদ্র নারীদের মাঝে সেলাই বিতরণ

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা উন্নয়ন তহবিল হতে দরিদ্র নারীদের মাঝে সেলাই বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে ২০২৩-২৪অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম এর সভাপতিত্বে উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোট ২০জন দরিদ্র বেকার নারীদের মাঝে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এই সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো.এবাদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, নারি উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত ওয়ার্ড মহিলা মেম্বার মোছা: সেফালী খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

লেখক