ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি লিটন, সম্পাদক মাসুদ

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছে অ্যাডভোকেট মোঃ কায়সার আহমেদ লিটন ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ মাসুদুর রহমান মাসুদ।

বুধবার (৩১ জানুয়ারি ২০২৪ইং) রাতে বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে। আওয়ামী লীগ পন্থী পরিষদ থেকে সভাপতিসহ মোট ১১টি পদে জয় লাভ করেছে। অপরদিকে সাধারণ সম্পাদকসহ বাকি ৬টি পদে জয় লাভ করেছে বিএনপি পন্থী আইনজীবী পরিষদ।

বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি ২০২৪ইং) সকালে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন এ তথ্য নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ১৭টি পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে জন ৩৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাতে এ ফলাফল ঘোষণা করা হয়। কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত অন্যারা সহসভাপতি অ্যাডঃ লুৎফর রহমান ও অ্যাডঃ মেঃ আলিমুল হক, সহ-সাধারণ সম্পাদক অ্যাডঃ নাদিম ইবনে মোস্তফা, গ্রন্থাগার সম্পাদক অ্যাডঃ আসিফ আজাদ রাতুল, সহকারী গ্রন্থাগার সম্পাদক অ্যাডঃ মোছাঃ খাতুনে জান্নাত বন্যা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক অ্যাডঃ মোঃ মুজাহিদ বিন রহমান মিঠুন, কোষাধ্যক্ষ সম্পাদক অ্যাডঃ ওয়ালী উল্লাহ, হিসাব নিরীক্ষক অ্যাডঃ গোলাপ হোসেন, সহকারী হিসাব নিরক্ষক অ্যাডঃ সাইফুল্লাহ তাড়াশী, নির্বাহী সদস্য অ্যাডঃ আমান উল্লাহ মন্ডল, অ্যাডঃ হেদায়েতুল ইসলাম, অ্যাডঃ রফিকুল ইসলাম সেলিম অ্যাডঃ এ.কে.এম হাসান ফারুক রুমি,অ্যাডঃ এনামুল করিম শাহিন এবং অ্যাডভোকেট রেজাউল বারী রন্টু।

লেখক