ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীর পাংশায় রেলপথ মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপিকে সংবর্ধনা দেওয়া হয়।  পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা মাদ্রাসা শিক্ষক, কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে বৃহস্পতিবার ৮ ই ফেব্রুয়ারী দুপুরে রাজবাড়ীর পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা মাদ্রাসা শিক্ষক, কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মীর আব্দুল বাতেন। অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ, পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান, কালুখালী  উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী, বালিয়াকান্দি  উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইউএনও মো. মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রী বলেন,
রেলের টিকিট কালোবাজারী একটা বিরাট সিন্ডিকেট। আগামী রোজা ও ঈদে রেলের যাত্রীদের টিকিট পাওয়া অনেক সহজ হবে জানিয়েছেন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।
 টিকিট ছাড়ার সাথে সাথে আধা ঘন্টার মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়। যারা যাত্রী, তারা টিকিট পায় না। রেলের টিকিট কালোবাজারী একটা বিরাট সিন্ডিকেট। এর সাথে বাইরের লোক, আমাদের রেলের লোক এবং যারা টিকিটের দায়িক্তে আছে, তাদেরও লোকজন এই ঘটনার সাথে জড়িত আছে। তিনি মন্ত্রী হওয়ার পরে, ইতি মধ্যে দুইটা গ্রুপ ধরা পরেছে। ইতি মধ্যে ট্রেনের সমন্ত টিকিট এজেন্সি ও রেলের কর্মকর্তাদের নিয়ে মিটিং করেছেন। রেলের যেসমস্ত বাহিনীগুলো আছে, তাদেরকে সম্পৃক্ত করে একটি কমিটি করে দিয়েছেন। এই কালোবাজারীদের ধরার জন্য। তিনি আশা করেন, আগামী রোজা ও ঈদের মধ্যে রেলের যাত্রীদের টিকিট পাওয়া অনেক সহজ হবে।

লেখক