ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী পাংশায় বাবার লাঠির আঘাতে শিক্ষার্থীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের তেলিগাঁতী গ্রামে বাবার লাঠির আঘাতে মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে  বুধবার সন্ধ্যা ৭টার দিকে।
নিহত মেয়ের নাম পাখিলা খাতুন (১৮)। অভিযুক্ত বাবার  কালন মিয়া একজন কৃষক।
জানা যায়, কৃষক কালন মিয়া বুধবার সন্ধ্যায় স্থানীয় বাজারে ছেলের জন্য ওষুধ কিনতে যায়। বাজারের কিছু মানুষ তাকে জানায় তার মেয়ে পড়ালেখায় অমনোযোগী। মাঝে মধ্যেই একটি ছেলের সাথে ঘুরতে দেখা যায়। বাড়ীতে এসে মেয়েকে গায়ে হাত দিলে ঘর থেকে বের হয়ে যায় পাখিলা। তখন তার বাবা পিছে পিছে গিয়ে লাঠি দিয়ে আঘাত করলে ভাটার সামনে রাস্তার উপর পরে যায় পাখিলা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে।
পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মুলত মেয়েকে শাসন করতে গিয়ে লাঠির আঘাত গুরুতর ভাবে লেগে যায়।  পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে। অভিযুক্ত বাবাকে রাতেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনো পরিবারের পক্ষ থেকে কোন এজাহার দেয়নি। এজাহার দিলে ব্যবস্থা নেওয়া হবে।

লেখক