ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে জাটকা সংরক্ষণ অভিযানে ৮ জেলের জরিমানা ও আটক

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ যমুনানদীর সদর অংশ থেকে অবৈধভাবে জাটকা ইলিশ মাছ শিকারকালে অবৈধজালসহ ৮ জেলকে আটক করার পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারী ২০২৪ইং) সকাল থেকে বিকেল পর্যন্ত জাটকা সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে, সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে যমুনা নদীর সদর অংশে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় জাটকা, অবৈধ জাল সহ জেলেদের মধ্যে হতে ৮ জনকে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ৮ জনকে ৪০০০/- জরিমানা করেন সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) এস. এম. রকিবুল হাসান।

এসময় আটককৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করার পর আটককৃত জাটকা স্থানীয় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

উক্ত অভিযান ও মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন, নৌ-পুলিশ সিরাজগঞ্জের অফিসার-ইন-চার্জ জনাব এস. এম. আব্দুস সোবহান ও তাঁর টিম এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জ সদরের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন, ক্ষেত্র সহকারী মোঃ গোলাম রাব্বি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ জহুরুল ইসলাম।

লেখক