ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

পরীক্ষায় নকল করায় দুই শিক্ষার্থী বহিস্কার এক শিক্ষক অব্যাহতি

মোঃ আলামিন ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলার কয়রা মদিনাবাদ দাখিল মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় নকলের দায়ে দুই শিক্ষার্থী কে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার দায়ে এক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে কয়রা মদিনাবাদ মাদরাসা কেন্দ্রে নকল করার সময় ধরা পড়ে কালনা মাদরাসার শিক্ষার্থী আব্দুলাহ আল মামুন ও সাকিব হোসেন রাজা কে বহিষ্কার করা হয়। এসময় আরেক জন শিক্ষার্থী কে নকল করার সহযোগিতা করায় কয়রা মদিনাবাদ দারুসালাম মহিলা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোস্তাকিম বিল্লাহ কে দায়িক্ত হতে অব্যাহতি ও বহিষ্কার করা হয়।

কয়রা দাখিল মাদরাসা কেন্দ্রের সচিব শাহাদাৎ হোসেন জানান পরিক্ষার শেষ সময়ে নকল করা অবস্থায় কালনা ফাজিল মাদরাসার দুই জন শিক্ষার্থীকে হাতেনাতে ধরেন এবং তাদের কে বহিষ্কার করা হয়।এ সময় দায়িত্বে অবহেলা ও নকলে সহযোগিতা করায় কয়রা মদিনাবাদ দারুসালাম মহিলা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোস্তাকিম বিল্লাহ কে দায়িক্ত হতে অব্যাহতি ও বহিষ্কার করা হয়েছে।

লেখক