ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বেনিনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম শিমুল প্রামানিক।তার পিতার নাম শুকুর প্রামানিক।শিমুলের বাড়ি পাবনা জেলার সদর থানার মহাদেবপুর গ্রামে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক যুবকের নামে একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

লেখক