ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

পার্বতীপুর বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন করা হলো রওশন আলী স্মৃতি পাঠাগার

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

দিনাজপুরের পার্বতীপুর বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে উদ্বোধণ করা হলো রওশন আলী সরকার স্মৃতি পাঠাগার। মরহুম রওশন আলী সরকার উক্ত বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। আজ (০৫ মার্চ) মঙ্গলবার পাঠাগারটির উদ্বোধন করেন তার ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী বিদ্যালয়ের সভাপতি মোঃ রজব আলী সরকার। উদ্বোধন শেষে তিনি ছাত্রীদের মাঝে লাইব্রেরী কার্ড হস্তান্তর করেন। তিনি ছাত্রীদের বলেন, কোন বই যেন লাইব্রেরীতে পড়ে না থাকে। ছাত্রীদের পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার অভ্যাস করতে বলেন তিনি এবং বলেন, পাঠাগারটিকে আরও সমৃদ্ধ করা হবে। সভাপতি পাঠাগারে গেলে তাকে স্বাগত জানান সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ক সহকারী শিক্ষক রাজ্জাক আলী। এসময় আরও উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মোঃ মাহমুদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক রোজিনা খাতুন সহ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

লেখক