ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে খাবারে চেতনানাশক মিশিয়ে ডাকাতি

 রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাহিরচর গ্রামে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে রাতে ডাকাতি করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
ভূক্তভোগির নাম লিটন সরকার। তিনি পেশায় কাঁচামাল ব্যবসায়ী। তিনি বাহিরচর গ্রামের বাসিন্দা।
থানা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সকালে  বাড়ির সবাই খাবার খান। খাবার খাওয়ার কিছুসময় পর থেকে তারা ঘুম ঘুম অনুভব করেন। প্রতিবেশীরা তেতুল খাওয়ার পরামর্শ দেন। তারা সবাই তেঁতুল খান। রাতে খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। তাদের বাড়িটি একতলা ভবন। রাত সাড়ে ১২টা থেকে রাত ২টার মধ্যে সাত-আটজনের একদল ডাকাত ভবনের কলাপসিবল গেট ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে। তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল। ডাকাতদল প্রথমেই লিটনের হাত-পা বেঁধে ফেলে। এরপর বাড়ির অন্যদের জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা, তিনটি সোনার চেইন, পাঁচজোড়া সোনার কানের দুল, তিনটি আংটি ও তিনটি মুঠোফোন নিয়ে যায়। বিষয়টি জানার পর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা ও বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবিষয়ে বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

লেখক