ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

পার্বতীপুরে ৮ম শ্রেনী পড়ুয়া ছাত্রী নিখোঁজের ঘটনায় আটক: ১

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

পার্বতীপুরে ৮ম শ্রেনী পড়ুয়া ছাত্রী নিখোঁজের ঘটনায় মডেল থানা পুলিশ মজিদুল হক নামক এক ব্যক্তিকে আটক করেছে। জানা যায়, উপজেলার জগনাথপুর জাকেরগঞ্জ এলাকার একাদশ শ্রেনীতে পড়ুয়া মোঃ মিঠুন (১৭) তার সংঘবদ্ধ দল নিয়ে একই গ্রামের ৮ম শ্রেনী পড়ুয়া ওই মেয়েটিকে নিয়ে নিখোঁজ হয়। এই ঘটনার পর মেয়ের বাবা আজহার আলী (সরু) ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে পুলিশ একজনকে গ্রেফতার করে। নিখোঁজের ঘটনাটি ঘটে ৪ মার্চ রাত ৮-৯ টার মধ্যে। মেয়ের পারিবারিক সূত্রে জানা যায়, নাবালিকা মেয়েকে ফুসলিয়ে মিঠুন তার বন্ধু-বান্ধবদের নিয়ে মেয়েটি সহ উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তার সূত্র মত জানতে পেরে ৭ মার্চ মডেল থানায় একটি মামলা করে। এ সংবাদ পাঠানো পর্যন্ত অন্যান্য আসামিরা পলাতক রয়েছে। আটক ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মডেল থানার ওসি চিত্তরঞ্জন রায়ের সাথে কথা হলে জানান, আমরা মেয়েটিকে উদ্ধার সহ অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

লেখক