ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ীতে বীর শহীদদের স্মরণে শহীদ স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

আলীরেজা, রাজবাড়ী প্রতিনিধিঃ

বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয়ের ৫৩তম বার্ষিকীতে রেলগেট সংলগ্ন শহীদ স্মৃতি ফলকে জাতির বীর সন্তানদের স্মৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, জেলা শিল্পকলা একাডেমী, রাজবাড়ী টাউন হল কমিটি, সম্মিলিত সাংস্কৃতি জোট সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
জেলা প্রশাসক মোঃ আবু কায়সার খান এর নেতৃত্বে সকাল ৭.৩০ টায় রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ এর নেতৃত্বে রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এবং সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর নেতৃত্বে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময়ে জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে জোটের সভাপতি অসীম কুমার পালের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় জোটভুক্ত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক