ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যানজট নিরসনে ডি আই জি রাজশাহী রেঞ্জ এর মহাসড়ক প্রদর্শন

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরে ফেরা মানুষের যানজটমুক্ত, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে ডিআইজি রাজশাহী রেঞ্জ এর মহাসড়ক প্রদর্শন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ এপ্রিল ২০২৪) সিরাজগঞ্জ হাটিকুমরুল গোলচত্বরে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরে ফেরা মানুষের যানজটমুক্ত, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আনিসুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার)। প্রধান অতিথি মহোদয় সম্মানিত নাগরিকদের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিত করতে সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সকলের সম্মিলিত সহযোগিতায় উত্তরবঙ্গগামী বাড়ি ফেরা সম্মানিত নাগরিকদের একটি নির্বিঘ্ন, নিরাপদ ও যানজটমুক্ত ঈদ যাত্রা নিশ্চিত করতে বদ্ধপরিকর সিরাজগঞ্জ জেলা পুলিশ।

লেখক