ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ীতে ১১১টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিল জেলা পুলিশ

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর জেলার ৫ থানায় বিভিন্ন সময় হারিয়ে, চুরি হয়ে যাওয়া ১১১ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।
শনিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রকৃত মালিকদের কাছে মোবাইলগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ পিপিএম (বার)।
জানা গেছে, রাজবাড়ী জেলার পাঁচটি থানায় প্রতিদিন মোবাইল হারানোর জিডি হয়। জিডি মুলে নিয়মিত কাজ করে জেলা পুলিশের একটি চৌকস টিম। রাজবাড়ী সদর থানায় ৪৪ টি, গোয়ালন্দ ঘাট থানায় ১৩টি, পাংশা মডেল থানায় ২৩টি, কালুখালী থানায় ১৭ টি ও বালিয়াকান্দি থানায় ১৪ টি জিডির প্রেক্ষিতে রাজবাড়ী জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল উক্ত হারানো, চুরি যাওয়া ১১১ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ পিপিএম (বার) বলেন, রাজবাড়ী জেলা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মোবাইল উদ্ধারে কাজ করে থাকে। এ বিষয় জেলা পুলিশ অনেক তৎপর। হারনো মোবাইল উদ্ধারে জেলা পুলিশের আগের থেকে অনেক গতি বেড়েছে। ২০২২ সাল থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত আমরা ১হাজার ১৪ টি মোবাইল ফোন উদ্ধার করেছি। যাদের মোবাইল ফোন হারিয়ে যাচ্ছে তারা যেনো আইনগত ব্যবস্থা নেন। তাহলে আমাদের এই ফোন গুলো উদ্ধার করতে সুবিধা হয়। জেলা পুলিশ হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারের কাজ করে যাবে। যাদের মোবাইল হারিয়ে বা চুরি হয়ে যায় তাদের মনের মধ্যে একটা বিষন্নতা কাজ করে। আমরা যখন তাদের এই ফোন গুলো উদ্ধার করে তাদের কাছে ফেরত দেই তাদের মুখের হাসিটাই আমাদের ভালো লাগার জায়গা।

লেখক