ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ীর কালুখালীতে দুস্থদের শাড়ি বিতরণ

 রাজবাড়ী রাজবাড়ীঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের কাটাবাড়িয়া গ্রামে আইডিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ নারীদের ঈদ উপহার এবং এক বিধবা নারীকে নতুন ঘর ও তৈরি করে দেওয়া হয়েছে।
উপহার বিতরণ উপলক্ষে সংস্থার কাটাবাড়িয়া গ্রামের আঞ্চলিক কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান ইছহাক শেখ। এতে বক্তব্য দেন নূরনেছা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুর রশীদ, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন। আলোচনা শেষে কাটাবাড়িয়া, ধোবারিয়া, বাওইখোলা, বাওকুঁড়ি, শ্রীরামপুর, গোয়ালপাড়া ও রায়পুর গ্রামের ১২০ জন নারীকে ঈদ উপহার হিসেবে একটি করে শাড়ি প্রদান করা হয়। শাড়ি পেয়ে উচ্ছ্বসিত হন সুবিধাভোগিরা। শাড়ি বিতরণ শেষে মাজেদা বেগম নামে এক বিধবা নারীর থাকার একটি ঘর নির্মাণ করে হস্তান্তর করা হয়।
ইছহাক শেখ বলেন, আমরা সংস্থাটির উদ্যোগে এলাকায় বিভিন্ন কল্যাণমূখী কাজকর্ম পরিচালনা করি। ঈদ উপহার ছাড়াও অসহায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, মাদক থেকে দুরে থাকতে উৎসাহিত করা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, অসহায় মানুষের ঘর তৈরি করে দেওয়া প্রভৃতি কর্মসুচি পালিত হয়।
কাটাবাড়িয়া গ্রামের বাসিন্দা অনা বিবি বলেন, অনেক আগে আমার স্বামী মারা গেছে। আমি ছেলেদের সংসারে থাকি। ছেলেদের অবস্থাও ভাল না। মাঠে কাজ করে। সারা মাস রোজা করেছি। ঈদ চলে আসলেও শাড়ি কেনা হয়নি। এখান থেকে একটি শাড়ি পেলাম। আমি অনেক খুঁশি।
সালমা বেগম বলেন, আমার এক ছেলে ও এক মেয়ে। স্বামী সবসময় কাজকর্ম করতে পারে না। প্রায়ই অসুস্থ থাকে। ছোট ছেলেমেয়েদের মুখে হাসি ফোটাতে গিয়ে আর নিজেদের কিছু কেনা হয়না।

লেখক