ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে রূপসী নওগাঁর পক্ষ থেকে হতো দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে রূপসী নওগাঁর পক্ষ থেকে হতো দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁর আত্রাইয়ে ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে, ঈদে নিজেদের জন্য নতুন নতুন পোশাক না কিনে সেই টাকা দিয়ে ঈদের বাজার করে হতো দরিদ্র এবং সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে রূপসী নওগাঁ নামক স্বেচ্ছাসেবী সংগঠন।

আজ রবিবার (৭ এপ্রিল ) ২০২৪ সকাল ১০ ঘটিকায় নওগাঁর আত্রাই উপজেলার ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন বান্দাইখাড়া গ্রামে হতো দরিদ্র এবং সমাজের সুবিধাবঞ্চিত ১০০শত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

প্রতি পরিবারে উন্নত মানের সেমাই, চিনি, সুগন্ধি চাউল, গুড়া দুধ রূপসী নওগাঁর ঈদ উপহার হিসাবে দেওয়া হয়।

এই সময় উপস্থিত ছিলেন মোঃ খালেদ বিন ফিরোজ পরিচালক ও সভাপতি রুপসী নওগাঁ৷ হাফেজ সাংবাদিক মোঃ ফিরোজ আহমেদ আত্রাই প্রেসক্লাব অর্থ ও দপ্তর সম্পাদক৷ মোঃ কায়েস সরদার ,মোঃ আব্দুল লতিফ, এবং রূপসী নওগাঁ সংগঠনের সদস্যরা।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’ এর পরিচালক ডেন্টিস্ট মোঃ খালেদ বিন ফিরোজ বলেন, আমরা অসহায় হতো দরিদ্র সেই সব পরিবারের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ‘রূপসী নওগাঁ’ পরিবারের সদস্যরা ঈদে নতুন নতুন পোশাক না কিনে সেই টাকা দিয়ে আমরা ঈদের বাজার করে সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিতরণ করছি।

লেখক