ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

কাপ্তাই হৃদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টারঃ

প্রতিদিনের ন্যায় আজও নিজের বাড়ির ঘাটে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় কামরুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধা।

সোমবার (৮ এপ্রিল)২৪ খ্রিঃ। সকালে দশটার দিকে লাঠি ভর দিয়ে নিজেই ঘাটে গোসল করতে যায় বৃদ্ধা।
পাশের ঘাট থেকে সুমন নামে এক যুবক তাকে ডুবতে আর ভাসতে দেখে দৌড়ে এসে বৃদ্ধার পরিবারকে বল্লে তারা গিয়ে বৃদ্ধাকে আর খুজেঁ পায়নি।

পরবর্তীতে স্থানীয় জেলেদের মাধ্যমে খুঁজাখুঁজি করে, একই এলাকার ডুবুরি নাজিমের হাতে ভেসে উঠে বৃদ্ধা কামরুলের মৃত দেহ।

লংগদু ফায়ারসার্ভিস এর কর্মকর্তা সূর্য আলো চাকমা সহ ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনা স্থলে উপস্থিত ছিলো।

ফায়ারসার্ভিস ও স্থানীয়রা জানান, তিনি বয়োবৃদ্ধ হওয়ায় এরকম সমস্যার সৃষ্টি হয়েছে।

লেখক