ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মামলা করার ৬ ঘন্টার মধ্যে অপহরণের শিশু উদ্ধার; অপহরণকারী গ্রেফতার

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

মামলা করার ৬ ঘন্টার মধ্যে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর একটি অভিযানিক দল ভিকটিম উদ্ধারসহ এক অপহরণকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি মোঃ আল-আমিন (২৯) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মেষতলী বাজার গ্রামের মোঃ আব্দুল কাদের ছেলে।
গত ১৭ এপ্রিল ২০২৪ ইং বিকাল অনুমান ০৩.০০ ঘটিকায় চুয়াডাঙ্গা থানাধীণ হানুরবাড়াদি গ্রামস্থ বাদীর বাড়ির পিছনে পাঁকা রাস্তার উপর থেকে ভিকটিম মোঃ তামিম হোসেন (০৭) কে আসামী মোঃ আল-আমিন (২৯) অপরহণ করে। এ বিষয়ে ভিকটিমের বাবা সুন্নত আলী বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় ধারা- ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/২০২০) একটি মামলা দায়ের করেন।
মামরার ভিত্তিতে অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার (১৮ এপ্রিল ২০২৪ ইং) সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীণ চন্দনগাঁতী দক্ষিনপাড়া গ্রাম থেকে ভিকটিম উদ্ধার পূর্বক আসামী মোঃ আল-আমিন (২৯)কে গ্রেফতার করে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর একটি অভিযানিক দল।
গ্রেফতারকৃত আসামিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করার আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

লেখক